ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইতালিতে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের উদ্বোধন

মুসলিমদের ধর্মীয় উপাসনার পবিত্রতম স্থান মসজিদ। ইতালির রোম শহরে মার্কোনিবাসী ও যুব সমাজের উদ্যোগে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে।


মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ইতালিস্হ সেন্টার মসজিদের ইমাম মার্কোনি বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের উদ্বোধন করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত মোনাজাতও করা হয়।


পরে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কমিটির সাধারণ সম্পাদক লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালিস্হ সেন্টার মসজিদের ইমাম এছাড়াও রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন।


উপস্থিত আমন্ত্রিত অতিথিরা অনেক বিলম্ব ও জটিলতা অতিক্রম করে মসজিদে নামাজ উপযোগী পরিবেশ সৃষ্টি এবং নিয়মিত ওয়াক্তিয়া নামাজ আদায় সম্ভব হওয়ায় মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। এমনকি মসজিদটি নির্মাণে যাদের উদ্যোগ রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানানো হয়।


অনুষ্ঠান শেষে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের নবাগত ইমাম হাফেজ দুলায়েত হোসেন দেশ-জাতি, মসজিদে অনুদানকারীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑